বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

 শরীয়তপুরের পাটনীগাঁওবাসীর রাস্তা সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

শরীয়তপুর প্রতিনিধি:    |    ০৬:১৩ পিএম, ২০২১-০৬-০২

 শরীয়তপুরের পাটনীগাঁওবাসীর রাস্তা সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের পাটনীগাঁও এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত দাবী করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে। গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কারের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(০২জুন) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শতাধিক গ্রামবাসী মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিকাশ মন্ডল, উত্তম মন্ডল, মিঠুন মন্ডল, কামাল খান, পলাশ চন্দ্র, সুজন মন্ডলসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, আমাদের অভিযোগ ছয়শত পরিবারের চলাচলের জন্য বৃক্ষতলা থেকে তেলীবাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। তার উপর রাস্তাটির নেই কোনো শাখা রাস্তা। গ্রামীণ রাস্তাটি ইটের সোলিং দিয়ে তৈরী হলেও বন্যা, ভারী বর্ষণ ইত্যাদি কারণে বর্তমানে করুণ দশা। এ রাস্তা দিয়ে পাটনীগাঁও, ধামসী, চাঁদসার, সিঙ্গাচুড়া সহ আশেপাশের গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা ধামসি-পাটনীগাঁও প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু শিক্ষার্থীরা রাস্তা ভাঙা হওয়ার কারণে পড়ে গিয়ে আহত হয় বলে অধিকাংশ সময় ঝড়ে পড়ে। কষ্ট করে প ম শ্রেণী পর্যন্ত পড়লেও গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে শহরে পড়তে যেতে চায় না ভাঙা রাস্তাটি পায়ে হেটে। যার কারণে পাটনীগাঁওর শিক্ষার হার ক্রমাগত হ্রাসের দিকে, যা উদ্বেগজনক। তাছাড়া গ্রামটিতে একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও তা অধিকাংশ সময় বন্ধ থাকে বিধায় প্রেগন্যান্টসহ ইমার্জেন্সী রোগীরা হাসপাতালে যেতে পারে না, ফলে ঘটে দুর্ঘটনা। রাস্তাটির কারণে রাস্তাটির কারণে ধানসহ অন্যান্য ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা, ফরিয়ারা এসে প্রতিমণে ২০০ থেকে ৩০০ টাকা কম দাম দিয়ে ফসল নিয়ে যায়। এলাকায় কোনো অঘটন ঘটলে থানা পুলিশ, ফায়ার সার্ভিস আসতে পারে না। এলাকাটির অধিকাংশ পরিবার হিন্দু হওয়ায় এখানে প্রতিবছর নাম কীর্তন হয় কিন্তু দূরের কোনো অতিথি আসতে পারে না। রাস্তাটির কারণে আমরা ছেলে-মেয়ে বিয়ে দিতেও বাধা পাচ্ছি। যাতায়াতে অসুবিধা বলে আমাদের গ্রামে কেউ আত্মীয়তাও করতে চায় না। এসময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটির সংস্কারের দাবিও জানান। রাস্তাটির বিষয়ে জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলে তারা বলেন, ভিলেজ রাস্তা রিপেয়ারিং এর অন্তর্ভূক্ত নয় রাস্তাটি, ভিলেজ রিপেয়ারিং এর অন্তর্ভূন্ত না হওয়ায় রাস্তাটি করা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। এমতাবস্থায় আমরা সর্বশেষ আপনার দ্বারস্থ্য হয়েছি, একমাত্র আপনার হস্তক্ষেপই পারে আমাদের রাস্তাটি সংস্কার করে আমাদের গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ সকল প্রকার সমস্যা দূর করতে।
 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর